ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন আলগী ইউনিয়নের সুলিনা বাজার ব্রিজে মোবাইলে ছবি তোলাকে কেন্দ্র করে ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় মজিবর মুন্সি (৪২) এবং জমির মোল্লা (৫০) সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া- পাল্টা ধাওয়া, মারামারি, সংঘটিত হয়েছে।
উক্ত সংঘর্ষে ১) আসাদ মাতুব্বর (২৫), পিতাঃ রফা মাতুব্বর, সাং-অপর পট্টি, ২) আজিজুল মাতুব্বর (৪৫), পিতাঃ মৃত-হাশেম মাতুব্বর, ৩) শাহাদাত মাতুব্বর (৩০), পিতা-গিয়াস মাতুব্বর, উভয় ঠিকানা- গ্রাম-নাওড়া থানা-ভাংঙ্গা, জেলা-ফরিদপুর, ৪) ফাইজুল মিয়া (৩০), মোঃ নাঈম মিয়াঁ (২০) উভয় পিতাঃ হাসমত মিয়া ঠিকানা- গ্রাম- গুলপান্দি থানাঃ ভাঙ্গা জেলাঃ ফরিদপুর সহ ৮/১০ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদের মধ্যে আসাদ মাতুব্বর (২৫), পিতাঃ রফা মাতুব্বরকে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । সংবাদ পেয়ে ভাংগা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সাথে জড়িতদের আটক করার জন্য এলাকায় পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।