ফরিদপুরের আলফাডাঙ্গায় আশরাফুজ্জামান (১২) নামে এক চা বিক্রেতা কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে গাছ চাপায় নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের পাগলের আশ্রম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। আশরাফুজ্জামান বাকাইল গ্রামের বিশ্বাস পাড়া মহল্লার সালাউদ্দিন বিশ্বাসের ছেলে। নিহতের বাবা জেলহাজতে থাকায় প্যারোলে ৫ ঘন্টা (১১টা থেকে ৪ট) মুক্তি নিয়ে ছেলের জানাজায় বাবাকে আনা হয়েছিলো। জানাজা শেষে জেলা পুলিশ ফোর্সের মাধ্যমে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় বাকাইল ঈদগাহ ময়দানে জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টুর।
জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার সালাউদ্দিন বিশ্বাসের মেঝ ছেলে আশরাফুজ্জামান প্রতিদিনের ন্যায় আলফাডাঙ্গা পৌর বাজার থেকে চা বিক্রি শেষে দুপুরের খাবার খেতে বাড়ি যায়। বিকেল ৫টার দিকে দুপুরের খাবার শেষে দোকানে আসার পথে বাকাইল গ্রামের পাগলের আশ্রম সংলগ্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। এ সময় তার ওপর রাস্তার গাছ ভেঙে পড়ে সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ফরিদপুর হাসপাতালে যাওয়ার পথে কানাইপুর বাজার নামক স্থানে পৌঁছালে রাতে তার মৃত্যু হয়।
প্রায় এক বছর আগে নিহতের বড় ভাই সড়ক দূর্ঘটনায় মারা যায়। নিহতের বাবা সালাউদ্দিন বর্তমানে একটি মামলায় জেলহাজতে রয়েছেন বলে এলাকা সুত্রে জানা গেছে। নিহতের বাবা জেলহাজতে থাকায় প্যারোলে ৫ ঘন্টা (১১টা থেকে ৪ট) মুক্তি নিয়ে ছেলের জানাজায় বাবাকে আনা হয়েছিলো। জানাজা শেষে জেলা পুলিশ ফোর্সের মাধ্যমে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে আলফাডাঙ্গা পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু জানান, ছেলেটির মৃত্যু বড়ই বেদনাদায়ক। তার বড় ভাই বছর খানেক আগে সড়ক দূর্ঘটনায় মারা যায়। আবার ছেলেটির বাবা একটি মামলায় জেলহাজতে ছিলো। আমি জেলা প্রশাসকের কাছে আবেদন করে প্যারোলে ৫ ঘন্টা কারাগার থেকে মুক্তি নিয়ে নিহত ছেলের জানাজায় বাবাকে আনা হয়েছিলো। জানাজা শেষে জেলা পুলিশ ফোর্সের মাধ্যমে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে। অসহায় পরিবারটির পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছি। শুক্রবার দুপুর আড়াইটায় বাকাইল ঈদগাহ ময়দানে জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়েছে বলে তিনি আরো জানান।