জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি, ফরিদপুর এর আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়।
র‍্যালি শেষে আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ আকবর আলী শেখ, চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ, ফরিদপুরের সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান পিপিএম, পুলিশ সুপার ফরিদপুর।
এসময় জেলা লিগ্যাল এইড কমিটি, ফরিদপুরের পক্ষ থেকে পুলিশ সুপার, ফরিদপুরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় জেলা লিগ্যাল এইড কমিটি, ফরিদপুর এর সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।