ফরিদপুরের নগরকান্দায় বিষ পানে সাগর মোল্যা(৩০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাগর মোল্যা উপজেলার শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের আরব আলী মোল্যার ছেলে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যায়।
সাগর মোল্যার বাবা আরব আলী মোল্যা জানায় বুধবার রাত সাড়ে আটটার দিকে বাড়ীর পাশে মেহগনি বাগানে গিয়ে সে বিষ পান করে। এক পর্যায়ে সে বিষের যন্ত্রণায় ছটফট শুরু করে। সাগরের চিকিৎকার শুনে তাকে উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই সাগরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করে। ঢাকা নেওয়ার পথেই বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সাগর মোল্লার মৃত্যু হয়।
তবে কি কারনে সাগর বিষ পান করেছে তা তিনি বলতে পারেননি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।