ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা  গ্রামের  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে  জুলহাস মেম্বার (৬৫) এবং বুলবুল শেখ (৩৫) মেম্বারের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে  ধাওয়া- পাল্টা ধাওয়া, মারামারি, বাড়ী-ঘরে হামলা ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা  সংঘটিত হয়েছে।
 উক্ত সংঘর্ষে আবুল বাশার (৫৫), পিতাঃ মোঃ সিদ্দিক মোল্লা, মিরাজ মোল্লা (৩৫), পিতাঃ জব্বার মোল্লা, উভয় ঠিকানা- গ্রাম- হাজরা কান্দা থানাঃ ভাঙ্গা জেলাঃ ফরিদপুর সহ ২/৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য  আবুল বাশার মোল্লা ও মিরাজ মোল্লাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ সময় মনির খন্দকার (৪০), পিতাঃ শওকত খন্দকার এর দোচালা টিনের বসতঘরে অগ্নি সংযোগ করা হয় এতে ঘরটির কিছু অংশ ক্ষতি হয়  এবং মেহেদি মীর (৩০), পিতাঃ নুরুল হক মীর এর একটা মুদি দোকান ভাঙচুর করা হয়। সংবাদ পেয়ে ভাংগা থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সাথে জড়িতদের আটক করার জন্য এলাকায়  পুলিশ  অভিযান অব্যাহত রেখেছে।