ফরিদপুরের নগরকান্দা সদর বাজার সংলগ্ন কুমার নদের পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে  আজ সোমবার সকাল ১১-৩০ মিনিটে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।
এসময় স্থানীয় সংকর বেকারিসহ দুটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধভাবে গড়ে ওঠা অন্য দোকানগুলোকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।