ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা পৌরসভাধীন  ফরিদপুর- ভাঙ্গা আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ প্রানী সম্পদ আঞ্চলিক গবেষণা  কেন্দ্রের সামনে আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় পুকুরিয়া হতে মোটর সাইকেল যোগে (রেজিষ্ট্রেশন  নং-ফরিদপুর হ-১৩-১৩৫০)
 যাওয়ার সময় বিপরীত মুখি গাড়ী আসলে মোটর সাইকেল চালক হাইড্রোলিক ব্রেক করলে মোটরসাইকেলটি  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোঃ জুবায়ের হোসেন (২১), পিতা -শহীদ মোল্লা, সাং-রামচন্দ্রপুর, পোস্ট- ফাজিলপুর, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর মৃত্যুবরণ করেন।
এ ছাড়াও  অপর দুই আরোহী গুরুতর আহত হন।
আহত দুই জন হলেন-সিফাত শরীফ (২৩), পিতা -সহিদ শরীফ ও রনি গাজী (২২), পিতা -কালাম গাজী, উভয় সাং-রামচন্দ্রপুর, পোস্ট- ফাজিলপুর, থানা সদরপুর, জেলা- ফরিদপুর।
স্থানীয় লোকজন গুরুতর আহত দূইজনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিকেল কলেজ  হাসপাতাল ভর্তি করেন। বতর্মানে উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনি ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন।