ফরিদপুরে ‌ ভাজন ডাঙ্গা গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে ‌ আজ বুধবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন ও পরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
ভজন ডাঙ্গা গ্রামের বাসিন্দা মহসিন মজনু ও বজলু কে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে হামলার প্রতিবাদে ‌ আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন‌ লিটন মোল্লা মধু, জাকির হোসেন টিটু শেখ মোহাম্মদ হাবিব সালাম মোল্লা, আদু শেখ ‌ বাবুল মল্লিক।
এরপরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন লিটন মোল্লা মধু ‌ ও রহিমা বেগম। লিখিত বক্তব্যে ‌ ভুক্তভোগীরা অবিলম্বে এ ঘটনায় জড়িত ‌আসামি ইসমাইল মল্লিক মিজান মল্লিক আবুল মল্লিক সুমন শেখ মর্জিনা বেগম জেসমিন বেগম ‌ জোসনা আক্তার বৃষ্টি কে গ্রেপ্তার ও তাদের ‌ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।