ফরিদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সকাল দশটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে ‌ এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ‌ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।