ফরিদপুরের নগরকান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ বঙ্গবন্ধু সেনা পরিষদের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মেজর (অবঃ) আতমা হালিম। তিনি শনিবার বিকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের পুড়াদিয়া গ্রামের সিকিম শেখের বাড়ীতে উপস্থিত হয়।
এসময় তার ক্ষতিগ্রস্থ বাড়ী পরিদর্শন করেন এবং অসহায় পরিবারের খোঁজ খবর নেন। এ সময় উপসৃথিত ছিলেন নগরকান্দা পৌরসভার সাবেক কাউন্সিলর ইউনুচ শেখ, ফুলসুতি ইউনিয়নের সাবেক সদস্য জাকির হোসেন জাকারিয়া, বর্তমান সদস্যজামাল হোসেন, গোলাম কিবরিয়া, জাহাঙ্গীর মাতুব্বর, আবুল বাশার মাতুব্বর, মুরাদ মাতুব্বর, ইনায়েত ঠাকুর, মোশাররফ ব্যাপারী প্রমূখ।
এসময় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য ৭ এপ্রিল দুপুরে এক অগ্নিকান্ডে দুটি ঘর ও একটি দোকান পুড়ে ভস্মীভূত হয়।এর আগে মেজর আতমা হালিম নগরকান্দা উপজেলা যুবলীগের সাবেগ যুগ্ন আহবায়ক মরহুম লিয়াকত হোসেন রেকোর বাড়ী পৌরসভার মিরাকান্দা গ্রামে যান। সেখানে রেকোর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজ খবর নেন।