ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির নানা অনিয়ম ও সাংগঠনিক সম্পাদক মাইনুল এহছান মাহির কে অবৈধ ভাবে বহিষ্কারের প্রতিবাদে এক  সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকার নানা ধরনের দুর্নীতি ও কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল এহছান মাহির কে অবৈধভাবে বহিষ্কারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মাইনুল এহছান মাহির দাবি করেন- কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকার নানা সময়ের দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করায় গত ১৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখে ইভটিজিং এর মিথ্যা অপবাদ দিয়ে তাকে কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।
সাংবাদিক সম্মেলনে মাহির তার বিরুদ্ধে আনীত মিথ্যা ইভটিজিং এর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। তিনি ঐষিকা সহ যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।