ফরিদপুরের ভাংগা উপজেলায় ফরিদপুর -৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর রাজনীতিতে আস্থা রেখে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় আলগী ইউনিয়নের নগর মানিকদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন(আরজু) তার নিজ বাড়িতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেছেন।শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদৎ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোবাহান মুন্সী, আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম.ম সিদ্দিক মিয়াসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন যোগদানকারীকে ধন্যবাদ জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পূনরায় নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান করেন।