ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার  বাংলা নববর্ষ ১৪৩০-উদযাপিত ‌ হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে আজ শুক্রবার সকাল ৯ টায়  এক মঙ্গল শোভাযাত্রা  জেলা প্রশাসকের কার্যালয় হতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি এসে শেষ হয়।
  এ সময়  উপস্থিত ছিলেন ফরিদপুরের  পুলিশ সুপার মোঃ শাহজাহান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ,সদর উপজেলা নির্বাহী অফিসার   লিটন ঢালী, পৌর মেয়র  অমিতাভ বোস, সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মঙ্গল শোভাযাত্রার বর্নিল সাজে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহন করে।পুরনো বছরের সকলগ্লানি মুছে নতুন বছরে সবার জীবনে যেন মঙ্গল বয়ে আসে সেটাই প্রত্যাশা করা হয়।