ফরিদপুরে ভাঙ্গা  উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩০-উদযাপন উপলক্ষে উপজেলা  প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার সকাল ৯ঃ০০ টায় ‌ উপজেলা নির্বাহী কর্মকর্তা  জনাব আজিম উদ্দিন  এর সভাপতিত্বে উপজেলা চত্বর হতে  একটি  মঙ্গল শোভাযাত্রা  বের   হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন পূর্বক ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়ে  এসে শেষ হয়।
এসময়  উপস্থিত ছিলেন,  ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়ে প্রধান শিক্ষক  জনাব মোঃ হায়দার আলী,  উপজেলা প্রাথমিক সহ-শিক্ষা কর্মকর্তা হাফিজ হোসেনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রীগন।
মঙ্গল শোভাযাত্রা শেষে  ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়  প্রাঙ্গণে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে  বর্ষবরণ কর্মসূচি পালন করা হয়।