ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার সকাল দশটায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহি অফিসার জনাব আশিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে রেলগেট পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা র্যালি বের করা হয়।
মঙ্গল শোভাযাত্রা র্যালিতে অংশগ্রহণ করেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজউল হক বকু ,সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যবৃন্দ।