মধুখালি উপজেলার কামারখালি ইউনিয়নের মসনন্দপুরে (গাজিখালী) আগুনে পুড়ে পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে আজ সোমবার বিকেল সাড়ে তিনটায ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালি উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, কামারখালি ইউনিয়ন চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, আড়পাড়া ইউনিয়ন চেয়ারম্যান বদরুজ্জামান বাবু ।
ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন এবং পুনরায় বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশনা প্রদান করেন।
