ফরিদপুরের সদরপুরে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আজ সোমবার সকাল সাড়ে ১১ টায়  উপজেলা কৃষি অফিসের সামনে ২০২২-২৩ খরিফ-১ মৌসুমে সদরপুর কৃষি বিভাগের উদ্যোগে উক্ত সার,বীজ বিতরণ করা হয়।
উক্ত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা, কৃষি কর্মকর্তা বিধান রায়, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা এ গফ্ফার সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।