ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে আজাদ এর সৌজন্যে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জনাব মোঃ রিয়াদ মিয়ার সভাপতিত্বে বাখুন্ডা কলেজ মাঠে আজ সোমবার সকাল সাড়ে দশটায় দেশরত্ন শেখ হাসিনার ঈদ উপহার সুবিধা বঞ্চিত ৭০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি কে এম সেলিম ,সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া,পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান রাহাত খান, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ অন্যান্য নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন , জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এই রমজান মাসে কোন ইফতার পার্টি যাতে না করা হয় তাই জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ আজ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে এসেছেন।
বক্তারা আরও বলেন এ উপহার বিতরণে যারা নানা ভাবে বাধা দিতে চায় তারা কেন এই অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন না?আমরা চাই সকল বিপদে আপদে যে মানুষ অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যেন এমন কাউকেই মনোনয়ন দেন। যাতে আমরা সকলেই তার পক্ষ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে পারি।