ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের তেলিভারি ঘাট গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন এর নিজ বাড়িতে এক ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, এবং আরো উপস্থিত আছেন ইসহাক মিয়া জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, আহসানুল হক মামুন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন ফকির, বেলায়েত হোসেন রুবেল, চরভদ্রাসন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লা, সহ ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।