বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় মানুষ মানুষের জন্য টিমের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে আজ শনিবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ শাখা জামে মসজিদ এবং বিভিন্ন স্থানের ছিন্নমূল মানুষ ও রোজাদারদের মধ্যে প্রায় তিন শতাধিক প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানুষ মানুষের টিমের সদস্য ফারুক হোসেন , মেহেদি মিনার, শাহিনুজ্জামান বাবর , জহিরুল ইসলাম জনি , মোস্তফা কামাল, অন্তিম কর্মকার রক্তিম, শাখাওয়াত হোসেন আরজু মিয়া , মাহফুজুর রহমান হিমেল, অনুপ চক্রবর্তী জনি,রাসেদখান,সহ অন্যান্য কর্মী বৃন্দ।
উল্লেখ করা যেতে পারে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিনই এ ধরনের কর্মসূচি পালন করবে টিম মানুষ মানুষের জন্য।