প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগ উঠেছে। সোমবার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল চরডাঙ্গা মধুমতী নদীর ভাঙনে এ বলাৎকারের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই প্রতিবন্ধী রায়ের পানাইল গ্রামে আলী আজম শেখের বাড়িতে থাকতেন। দিনের বেলা বিভিন্ন হাটে বাজারে ভিক্ষাবৃত্তি করতেন।
আলী আজম শেখ জানান, সোমবার রাতে ওই প্রতিবন্ধী বাড়িতে না আসায় তাকে খুঁজতে বের হলে এলাকার অনেকেই বলেন পাশের বাড়ির আল-আমিনের সাথে মধুমতি নদীর দিকে যেতে দেখেছে। আলী আজম নদীর পাড়ে খোজাখুজির পরে না পেয়ে বাড়িতে এসে দেখে প্রতিবন্ধী খাটে শুয়ে কান্না করছে। কান্নার কারণ জিজ্ঞেস করলে কোনো জবাব দেইনি। পরদিন সকালে আজমের বাবা দাউদ শেখের কাছে প্রতিবন্ধী আল-আমিনের বলাৎকারের শিকার হয়েছেন বলে জানান।
রায়ের পানাইল গ্রামের একাধিক ব্যক্তি জানান,আল-আমিন একটা লম্পট একাধিক বিবাহ করেছে। গত বছরের ডিসেম্বর মাসে সে একটি অটো চুরি করেছিল। চুরির দায়ে পুলিশ তাকে আটক করেছিল তখন।
এ ঘটনায় আল-আমিনের বাড়িতে গেলে তাকে পাওয়া যাইনি। বাড়িতে থাকা তার মা জাহানারা বেগম বলেন,পাশের বাড়ির আলী আজমের সাথে আমার ছেলের রাগারাগি ছিল। হয়তো রাগের মাথায় আমার ছেলের নামে মিথ্যা কথা বলছে। এ ঘটনায় আমরা তাদের কাছে মাফ চেয়েছি।
ওসি মো.আবু তাহের বলেন এমন ঘটনা আমার জানা নেই। আপনার কাছ থেকে জানতে পারলাম। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।