রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। আজ বুধবার বুধবার (৫ এপ্রিল) এক বার্তায় রাষ্ট্রপ্রধান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা জানান।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীরা জানান, প্রায় ২২ হাজার বর্গফুটের বঙ্গবাজার মার্কেটে ৫ হাজারের বেশি ছোট-বড় দোকান রয়েছে। ইতিমধ্যে সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।