জামালপুরের মেলান্দহ উপজেলাধীন ৬নং আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল (০২ এপ্রিল,২০২৩) রবিবার  আদ্রা ইউনিয়নের  গুজামানিকা বাজার দলীয় কার্যালয়ে  দোয়া ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয় ।  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম (ফরহাদ) এবং আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক এম আলতাফ হোসেন আলতাফ এর নেতৃত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয় বলে জানা যায়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী  দেশরত্ন শেখ হাসিনা এবং জামালপুর জেলার উন্নয়নের রুপকার বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  আলহাজ্ব মির্জা আজম এম.পি’র সুস্থতা ও দেশ ও জাতির জন্য বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন সকল শহিদের আত্বার মাগফেরাত ও দোয়া  কামনা করা হয়।
দোয়া ও ইফতার মাহফিল সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা  করেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল  অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।