ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ কাজী জাফর উল্লাহর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা  আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল দশটায় ফরিদপুরের  ভাঙ্গা  উপজেলার ১টি পৌরসভা ১২টি ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে  আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য  জনাব কাজী জাফর উল্লাহ তার  নিজ বাড়িতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে এ  সভায়  বক্তব্য রাখেন  ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি  কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন, সাবেক সাধারণ সম্পাদক  ফাইজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মোঃ আকরামুজ্জান রাজাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা দলের অভ‍্যন্তরীণ সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগমান  করার  মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে  আওয়ামী সরকারকে পূণরায় নির্বাচিত করার জন্য  সকলের প্রতি উদাত্ত আহবান জানান।