মাগুরা জেলার শ্রীপুর থানাধীন রামচন্দ্রপুর কোদলা গ্রামস্থ এলাকা থেকে দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টিকারী রাজবাড়ীতে গৃহবধূর হাত পা বেঁধে ধর্ষণ মামলার ধর্ষক আলিমদ্দিন  র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের হাতে আটক হয়েছে।
এ ব্যাপারে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , র‌্যাব  ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে ৩১ মার্চ ২০২৩ ইং তারিখে ১২ টা ২০ মিনিটের ‌ সময় দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টিকারী রাজবাড়ীতে গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণকারী প্রধান আসামিকে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন রামচন্দ্রপুর  কোদলা এলাকা থেকে আটক করে।
গত ২৪ মার্চ ২৩ তারিখে রাজবাড়ী জেলার সদর থানা এলাকার রঘুনাথপুর গ্রামের ভিকটিম দুলি আক্তার (৩৫) রাত আনুমানিক রাত ১১ টার দিকে   দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বাহির হলে, ওই একই গ্রামের বাসিন্দা আসামি আলিমুদ্দিন মোল্লা (৪০), পিতা- আব্দুর রহমান,স্থায়ীঃ রঘুনাথপুর, থানা/ উপজেলা- রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী উক্ত ভিকটিমের হাতমুখ বেঁধে ধর্ষণ করে।
পরবর্তীতে ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামি কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে উক্ত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধনী ২০০৩) এর ০৯(১) মূলে ধর্ষণ মামলা করে, যা দেশব্যাপী এবং এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।
এরই পরিপ্রেক্ষিতে উক্ত ঘটনার পর থেকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। গত ইং ৩০ মার্চ ২০২৩ তারিখ রাত আনুমানিক ১২ টার  সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উক্ত আসামী মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকার কোদালা গ্রামে অবস্থান করছে।
উক্ত তথ্যের সত্যতা যাচাই উদ্দেশ্যে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আক্তার এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ নাজমুল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্য সৃষ্টিকারী, উক্ত ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর এবং পরবর্তীতে তাকে রাজবাড়ী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।