বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় মানুষ মানুষের জন্য টিমের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে শহরের শিশু হাসপাতালের রোগী ও রোজাদারদের মধ্যে প্রায় দুই শতাধিক প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানুষ মানুষের টিমের সদস্য ফারুক হোসেন , শাহিনুজ্জামান বাবর, জহুরুল ইসলাম জনি , সুমন মজুমদার, সাখাওয়াত হোসেন সাকু, অমিত চক্রবর্তী মোস্তফা কামাল আরজু মিয়া সহ অন্যান্য কর্মী বৃন্দ।
উল্লেখ করা যেতে পারে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিনই এ ধরনের কর্মসূচি পালন করবে টিম মানুষ মানুষের জন্য।