বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর নবনির্বাচিত কমিটির উদ্যোগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
আজ বুধবার  নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে ‌ জেলা আওয়ামী লীগের সভাপতি ও  সাধারণ সম্পাদক  নির্বাচিত  কমিটির কার্যক্রম কে আগামী দিনে আর গতিশীল করার আহ্বান জানান। এবং সবাইকে একসাথে কাজ করার  আহ্বান জানান। এবং এ ব্যাপারে  আগামী দিনে তাদের  ‌ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
উল্লেখ করা যেতে পারে গত ২৮ শে মার্চ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ‌ বাজুসের  নির্বাচন অনুষ্ঠিত হয় । উক্ত নির্বাচন অবাধ সুষ্ঠু  ও  উৎসব মুখের পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নেতৃবৃন্দ।