🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

Sunday, 26 March 2023
দৈনিক সময়ের প্রত্যাশা ডটকম
৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামীকাল সোমবার (২৭ মার্চ) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুন.) দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর (পুন.) এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ এ. এস. এম মুরসিদ [B.S.S] প্রধান সম্পাদকঃ গাজী শাহীদুজ্জামান লিটন [এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট] নির্বাহী সম্পাদকঃ আনমূল আহমেদ অর্থী [LLB (Hon's) & LLM] বার্তা সম্পাদকঃ সিকদার শাহ আলম লিমন [B.S.S] সম্পাদকীয়ঃ মুজিব সড়ক, ফরিদপুর মোবাইল নম্বরঃ +880 9617 179084 [Hotline] +880 1728 311111 [সম্পাদক] +880 1711 995632 [বার্তা] +880 1711 995632 [বিজ্ঞাপন] e-Mail: somoyerprotyasha@gmail.com

🖨️ প্রিন্ট করুন