২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখা।

২৬ মার্চ-২০২৩ রবিবার সকাল ৯ টায় উপজেলার সাতৈর বাজার সংলগ্ন সড়কে এই বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে শিবিরের নেতা-কর্মীরা ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’ সহ ‘৫২ তম স্বাধীনতা দিবস সফল হোক সফল হোক’, বাংলাদেশের স্বাধীনতা, রক্ষা করো করতে হবে – স্লোগান দেন।

উক্ত র‍্যালিতে ফরিদপুর জেলা শাখার সভাপতি ও সেক্রেটারিসহ জেলার বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিবিরের সভাপতি নুর মোহাম্মদ বলেন, আমীরে জামায়াত সহ ইসলামি আন্দোলনের সকল নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। আর বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে ইসলামি শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষের বাক-স্বাধীনতা নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাধারণ ছাত্রদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে এবং করবে।

এছাড়াও জেলা সেক্রেটারি আকিদুল ইসলাম বলেন বাংলাদেশ এখনো প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। এখনো সীমান্তে পাখির মতো বাঙালিকে হত্যা করা হয়। আমরা কোন বিচার পাই না। মানুষের মৌলিক অধিকার লুণ্ঠিত করেছে এই কর্তৃত্ববাদী সরকার। এই মহান স্বাধীনতা দিবসে এর তীব্র নিন্দা জানাই।