ফরিদপুরে চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শনিবার সন্ধা ৭ টার দিকে গনহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ ঐ রাতে শহীদ হওয়া সকলের স্মরনে উপজেলা সদরের মধ্য বি.এস.ডাঙ্গী অবস্থিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য(স্বাধীনতা চত্বরে) মোমবাতি প্রজ্বলন করা হয়।

মোমবাতি প্রজ্বলন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে স্বাধীনতা চত্বরে গনহত্যা দিবসের দিবসের গুরত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ খাইরুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা,মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সময় মুক্তিযোদ্ধাগন,ইউপি চেয়ারম্যানগন,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ২৫ মার্চের কালো রাত্রিতে শহীদ হওয়া সকলকে স্মরন করার পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলেধরে গুরত্বপূর্ন বক্তব্য রাখেন।