পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাসব্যাপী সেহরী ও ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ  বিকেল ৫ টায়   ফরিদপুর জেলা ছাত্রলীগ উদ্যোগে সংগঠনের সভাপতি   তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে  শহরের বিভিন্ন এলাকায় নানা  শ্রেনী পেশার  দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ফাইম আহমেদ,  শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান , সাধারণ সম্পাদক মীর শান্ত, জেলার সহ সভাপতি আশরাফী মধু,জাহিদুল ইসলাম মীম, সাংগঠনিক সম্পাদক অর্মিত বিশ্বাস অর্ক , দপ্তর সম্পাদক অর্ঘ চক্রবর্তী সহ জেলা ও শহর ছাত্রলীগের বিভিন্ন  স্তরের নেতৃবৃন্দ।
জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ফরিদপুর জেলা ছাএলীগের উদ্যোগে  মাসব্যাপী সেহরী ও ইফতার বিতরণ করা হবে।