‘আসলান সাহলান মাহে রমযান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাহে রমযানের পবিত্রতা রক্ষা ও দিনের বেলায় সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার দাবিতে ফরিদপুর জেলার বোয়ালমারীরে সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ বৃহস্পতিবার আসরের নামাজ শেষে বাইতুল হামদ্ কেন্দ্রীয় জামে মসজিদ বোয়ালমারী থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সোনালী ব্যাংকের মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র‌্যালিটি শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বোয়ারমারী কেন্দীয় জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওঃ মোঃ হুসাইন আহমাদ।