বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উদ্যেগে  আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয় ।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ফরিদপুর এর উপ পরিচালক  মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে একটি রেলী ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে ” শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  ইসলামের প্রচার-প্রসারে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান শীর্ষক’ এক  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক  মোঃ কামরুল আহসান তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান পিপিএম (সেবা), পুলিশ সুপার, ফরিদপুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবির ।
সভায় বক্তারা  বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ইসলামি ফাউন্ডেশন আজ দেশের ইসলাম প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা পালন করছে।