ফরিদপুর শহরস্থ কৈজুরী ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার সমর্থকদের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন ।

আজ মঙ্গলবার রাত পৌনে আটটায় ফরিদপুর শহরস্থ কৈজুরী ইউনিয়নে গ্রাম  ইছাইল নামক স্থানে নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার ইউনুস মল্লিক বর্তমান মেম্বার
তালা মার্কা ও লুৎফার মোল্লা টিউবওয়েল মার্কা দুই পক্ষের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে কথা কাটাকাটি এক পর্যায়ে মারামারি এবং ব্যাপক সংঘর্ষ হয়।

উক্ত সংঘর্ষে আহতরা হলেন- ১) মোঃ সোহেল (২৮), পিতা- ফজলু মাতুব্বর, ২) মোঃ ফজলুর রহমান (৫৮), পিতাঃ মৃত গফুর মাতুব্বর, ৩) মোঃ লাল খা (৬২), পিতাঃ জব্বার খা, ৪) মোঃ হাসান মোল্লা (৩৩) পিতা মিরাজ, ৫) মোঃজাকির মোল্লা (৩৫), পিতাঃ-হালিম মোল্লা, সর্ব সাং- ইছাইল পোঃ- তাম্বুলখানা, উপজেলা-ফরিদপুর সদর জেলা-ফরিদপুর।

আহত পাঁচজনকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের সবারই বর্তমান অবস্থা আশংকা মুক্ত‌। উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।