মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ফরিদপুর পৌরসভা শাখার উদ্যোগে এক র্যালি ও পথসভা আজ বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
শহরের আলিপুর গোরস্থান জামে মসজিদ থেকে অনুষ্ঠিত র্যালিটি ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হলে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সংগঠনের সভাপতি হযরত মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহসভাপতি মওলানা নুরুজ্জামান।
বক্তারা সংক্ষিপ্ত পথসভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য সরকারের নিকট দাবি জানান। এছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামের বিধান মেনে চলা, অশ্লীল পোস্টার ছিঁড়ে ফেলা এবং সিনেমা হল বন্ধ রাখার জন্য সরকারের নিকট দাবি জানান ।