স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে স্থানীয় আম্নিকা ময়দানে জাতির পিতা ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্থর অনুষ্ঠান আজ সোমবার সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উক্ত ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ফরিদপুরে এ ধরনের স্থাপনা নির্মান করা সময়ের দাবী ছিল যা আজ পূরন হতে চলছে বলে উল্লেখ করেন।
|