জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের  উদ্যোগ‌ মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের   সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এতে মুক্ত আলোচনা পর্বে অংশ নেন  নেন ক্লাবের সদস্য জুবায়ের জাকির, শফিকুল ইসলাম মনি, ওয়ালী নেওয়াজ বাবু, শেখ ফয়েজ আহমেদ, শেখ সাইফুল ইসলাম অহিদ।
অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল।
বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন। এছাড়া ফরিদপুর প্রেস ক্লাবে   বঙ্গবন্ধুর  স্থায়ী প্রতিকৃতির দাবি করেন।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ক্লাব সদস্য আসাদুল হক আসাদ।
এ সময় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।