ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের  উদ্যোগে আজ সকাল আটটায়   উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব  আজিম উদ্দিন এর সভাপতিত্বে  উপজেলা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আনন্দ র‍্যালী, কেককাটা ও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মিলনায়তনে  এক আলোচনা সভা   অনুষ্ঠিত হয়।
এসময়  উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি ) জনাব মাহমুদুল হাসান, ভাঙ্গা  উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  জনাব আকরামুজ্জান রাজা , বিভিন্ন  সরকারি দপ্তরের কর্মকর্তাগন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।
 আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে স্বাধীন বাংলাদেশের  স্থপতি  মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অবদান এবং তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা পূর্বক  সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।