ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সারে ৭টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করে উপজেলা প্রশাসন। পরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের পেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া উপজেলা পরিষদ, চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, চরভদ্রাসন পল্লী বিদ্যুৎ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন।
পরে নানা শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে হতে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচানা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.খাইরুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা,মুক্তিযোদ্ধা ফকরুজ্জামান মাষ্টার ও আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়া দোয়া মোনাজাত,বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনের পাশাপাশি কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়।