ফরিদপুরের সালথায় মাদকদ্রব্য গাঁজাসহ ইমন মোল্যা (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সালথা থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজার থেকে গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ইমন মোল্যা মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি গ্রামের ফরিদ মোল্যার ছেলে। স্থানীয়দের দাবি ইমন গাঁজাসহ অন্যন্য মাদক কারবারীর সাথে দীর্ঘ দিন জড়িত।
আটকের সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপপরিদর্শক এস আই তন্ময় চক্রবর্তী বলেন, আমি ও এস আই ফরহাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারি কে আটক করা হয়েছে। সে একজন পেশাদার মাদক কারবারি।
তিনি বলেন আরও বলেন, এব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।