মাগুরা মহম্মদপুর উপজেলার ঝামা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৪ মার্চ দুপুর ৩ টার সময় বিদ্যালয়ের চত্বরে ঝামা মাধ্যমিক বিদ্যালয় এর আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মহম্মদপুর ও সভাপতি ঝামা মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ বেবী নাজনীন ও সার্বিক পরিচালনায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন মাগুরা-২ সংসদ সদস্য এ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার এমপি।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শ্রী রামানন্দ পাল, অফিসার ইনচার্জ মহম্মদপুর থানা অসিত কুমার রায়, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান, মহম্মদপুর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম খান, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপ, মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সুজন মাহমুদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি ডঃ শ্রী বীরেন শিকদার ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের সকল উন্নয়ন মূলক কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
  • আরও দেখুন ভিডিওতেঃ
    1. Magura-14.03.2023
    {"type":"video","tracklist":true,"tracknumbers":true,"images":true,"artists":true,"tracks":[{"src":"https:\/\/somoyerprotyasha.com\/wp-content\/uploads\/2023\/03\/Magura-14.03.2023.mp4","type":"video\/mp4","title":"Magura-14.03.2023","caption":"","description":"","meta":{"length_formatted":"2:51"},"dimensions":{"original":{"width":640,"height":352},"resized":{"width":640,"height":352}},"image":{"src":"https:\/\/somoyerprotyasha.com\/wp-includes\/images\/media\/video.svg","width":48,"height":64},"thumb":{"src":"https:\/\/somoyerprotyasha.com\/wp-includes\/images\/media\/video.svg","width":48,"height":64}}]}