ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরকান্দা সদর বাজার থেকে এ মাছ জব্দ করা হয়।
এসময় অবৈধ জাটকা বিক্রির অপরাধে তিন মাছ ব্যাবসায়ী প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা অসহায় পরিবারদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়। মাছ ব্যবসায়ীরা হলেন বিপুল বিশ্বাস, বিনয় বিশ্বাস ও গোপাল সরকার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মইনুল হক। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার উপস্থিত ছিলেন।
|