ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় টগরবন্দ ইউনিয়ন মালা গ্রামের বাসিন্দাকাশিয়ানী জি সি পাইলট হাই স্কুলের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক এবং উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মুন্সী জাকির হোসেন (৭০) রোববার দুপুরে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকালে জানাজা শেষে তার লাশ মালা পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।