ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাকে ভূমিহীন- গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় পূর্নবাসিত ‘ক’ শ্রেণিভূক্ত পরিবারের তথ্য পর্যালোচনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিটন আলী।
সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো.জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান, আব্দুল ওহাব পান্নু, সোহরাব হোসেন বুলবুল, শরীফ হারুন- অর- রশিদ, খান সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান ও প্রেসক্লাব সভাপতি সেকেন্দর আলমসহ বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলায় ভূমিহীন-গৃহহীনদের মাঝে কয়েক ধাপে ৭৩৫ টি ঘর তৈরি করা হয়েছে।
|