ফরিদপুরের  সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।অন্যদিকে ট্রাকের হেল্পার পলাতক রয়েছেন।
জানা গেছে, ফরিদপুর জেলার  মধুখালী থানাধীন বক্কার মোল্লার  হ্যাচারির এলাকায় সড়ক দুর্ঘটনা উক্ত ঘটনাটি ঘটে।
জানা গেছে আজ বৃহস্পতিবার  ভোর আনুমানিক ৫-১০ মিনিটের দিকে   ঢাকা মেট্রো ট ২৪-৬৭৭২ ট্রাকটি তুষের লাকড়ি ভর্তি অবস্থায় ফরিদপুর দিক হইতে মাগুরার দিকে যাওয়ার সময় মহাসড়কে বক্কার মোল্লার মৎস্য হ্যাচারীর সামনে এসে নিয়ন্ত্রণ হারাইয়া রাস্তার পাশে রেন্ডি গাছের সাথে আটকে যায় ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকের কেবিনের মধ্যে  ট্রাকের ড্রাইভার মোঃ হাফিজুর রহমান (৪০) পিতা দ্বীন মোহাম্মদ, সাং বোয়ালিয়া থানা চুয়াডাঙ্গা ,জেলা চুয়াডাঙ্গা মারা যায়।
উক্ত ট্রাকের  হেলপার মোঃ আবুল কালাম (২৫) পিতা আবুল কাশেম সাং বোয়ালিয়া, থানা চুয়াডাঙ্গা ,জেলা চুয়াডাঙ্গা পলাতক আছে। ঘটনাস্থলে মধুখালী থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকের উদ্ধার নিয়ন্ত্রণের কাজ করিতেছে। ক্ষতিগ্রস্ত ট্রাকটি হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণে আছে।