ঐতিহাসিক ৭ মার্চ ২০২৩ উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় জেলা প্রশাসন ফরিদপুরের উদ্যোগে স্থানীয় কবি জসিমউদদীন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান পিপিএম – সেবা অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক, সাধারণ সম্পাদক জনাব শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা বীর মুক্তিযোদ্ধা জনাব নূর মোহাম্মদ বাবুল, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শাহজাহান প্রমূখ।