ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৩ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
৬ মার্চ সোমবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান জাহিদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর কে এম তরিকুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম,সালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ ছাড়া উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার প্রিতিকনা বিশ্বাস, এন,বি,ডিসি আলহেরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রবসহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।