ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্ত¡রে বঙ্গবন্ধু মুরালে উপজেলা প্রশাসন, থানা, পৌরসভা, মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুস্পার্ঘ্য অর্পণ করেন।

পুস্প অর্পণ শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।৭ মার্চ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর আলোচনা করেন আলফাডাঙ্গা পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা অসীম নাগ।

এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ইউসুব মুন্সী, কাউন্সিলর হারুন-অর-রশীদ, ক্যাব সভাপতি কবীর হোসেন, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন ও দপ্তর সম্পাদক মিয়া রাকিবুলসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় ৭মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।