ফরিদপুর পার্সপোর্ট অফিস থেকে ছয় দালাল কে আটক করেছে ডিবি পুলিশ ।
গতকাল বিকালে ফরিদপুর জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিওিতে  ফরিদপুর শহরের  কুঠিবাড়ি কমলাপুরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ওই ছয় দালাল কে গ্রেফতার করে
 গ্রেফতারকৃতরা হচ্ছেন  আল-আমিন শেখ (২৮), মো. আবু রাসেল (৪২), মো. ইমরান শেখ (২২), মো. ফয়সাল ভূইয়া (২৬), মো. রাজিব মোল্যা (২৮) ও মো. রাব্বি মোল্যা (২৮)।
  এ ব্যাপারে ফরিদপুরের   কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুর দুইটার সময় আটককৃতদের  ফরিদপুর  আদালতে প্রেরণ করা হয়েছে।