ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার) বিকেলে কৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্তারুজ্জামান তিতাসের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, ফরিদপুর জেলা পরিষদের সদস্য এখলাছ আলী ফকির, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ জামসেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের সকল উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে হয়েছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।
|